News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

মিরপুরে মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন

মিরপুরে মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনটি মেট্রোরেল স্টেশনের ঠিক পাশে অবস্থিত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পৌঁছায় এবং সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

আরও পড়ুন: বিন্তি হত্যা রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ

তবে, ইউনিটগুলো পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়