স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৮, ২৭ জানুয়ারি ২০২১

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে দুবাইয়ে রোড শো করবে বিএসইসি

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে দুবাইয়ে রোড শো করবে বিএসইসি

প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে রোড শো করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রবাসী ও বিদেশিদের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহ বাড়াতে দুবাইতে প্রথম ‘রোড শো’ করা হচ্ছে। 

আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি ৪ দিনব্যাপী ‘রোড শো’ অনুষ্ঠিত হবে। অবশ্য রোড শোর এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলন করতে যাচ্ছে বিএসইসি। আগামী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব কার্যালয়ের মাল্টিপারপাস হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

চার দিনব্যাপী রোড শোতে প্রবাসী বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবে কমিশন। এতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, বিনিয়োগের সম্ভাবনা, বিনিয়োগে সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়