বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
ছবি: সংগৃহীত
বাংলাদেশি নাগরিকদের বিদেশভ্রমণের ক্ষেত্রে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিদ্যমান ভ্রমণসুবিধা সংশোধন করে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে বছরে বিদেশভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নগদে নেওয়া যাবে। বাকি অর্থ আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে খরচ করা যাবে।
ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন: রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী
তবে ১২ বছরের কম বয়সী বাংলাদেশি নাগরিকদের জন্য বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ৯ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








