স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৬, ৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৭, ৬ সেপ্টেম্বর ২০২৬

সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এ এম এ মুহিত। ছবি: সংগৃহীত

চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এ এম এ মুহিত।

তিনি বলেছেন, যথাসময়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের টানেলে এক ব্রিফিংয়ে এ সতর্কবার্তা দেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৩ জনের মৃত্যু হয়েছে। তথ্য ও উপাত্ত বিশ্লেষণে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। তাই অক্টোবরের আগেই সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আগের বছরের তুলনায় এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল থেকে জনগণকে সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ড. এ এম এ মুহিত বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে রাজধানী ঢাকাকে মশার প্রজননস্থলমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন: ইউপি নির্বাচনের তফসিল এ মাসেই, এমপিওভুক্ত শিক্ষকরা অংশ নিতে পারবেন না

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। জনগণকে সম্পৃক্ত করেই মাঠপর্যায়ে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়