News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৪, ৪ মার্চ ২০২৬
আপডেট: ১২:৪৮, ৪ মার্চ ২০২৬

দেশের সোনার দাম কমলো ভরিতে ৯,২১৪ টাকা

দেশের সোনার দাম কমলো ভরিতে ৯,২১৪ টাকা

ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম টানা ছয় দফা বৃদ্ধি হওয়ার পর অবশেষে কমানো হয়েছে। 

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরির দাম ভরিতে ৯,২১৪ টাকা কমিয়ে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমানো হয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে।

নতুন দাম অনুযায়ী দেশের বাজারে সোনার মূল্য: ২২ ক্যারেট: ২,৬৮,২১৪ টাকা, ২১ ক্যারেট: ২,৫৬,০২৫ টাকা, ১৮ ক্যারেট: ২,১৯,৪৫৮ টাকা, সনাতন পদ্ধতি: ১,৭৯,১৫৯ টাকা।

এর আগে, মঙ্গলবার (৩ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩,৩২৪ টাকা বৃদ্ধি পেয়ে ২,৭৭,৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের দাম তখন ছিল ২,৬৪,৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের ২,২৬,৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১,৮৫,৭৪৯ টাকা।

আরও পড়ুন: সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম চলবে: গভর্নর

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৩৭ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৪ বার বৃদ্ধি এবং ১৩ বার কমানো হয়েছে। গত বছর (২০২৫) সোনার দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার কমানো হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়