News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০০, ৪ মার্চ ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম চলবে: গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম চলবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমান। ফাইল ছবি

পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে গভর্নরের কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা জানান।

মুস্তাকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর তহবিল তছরুপের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদ বহাল থাকবে।

তিনি আরও বলেন, একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আওতায় যেসব শিল্পকারখানা রয়েছে, সেগুলো চালুর উদ্যোগ নিতে হবে, যাতে দ্রুত উৎপাদন কার্যক্রমে ফিরতে পারে।

আরও পড়ুন: রেমিট্যান্সের জোয়ারে ৩৫ বিলিয়ন ছাড়াল রিজার্ভ

গভর্নর আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে নতুন কাঠামোয় ব্যাংকটি স্থিতিশীলতা অর্জন করবে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করতে সক্ষম হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়