News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০২, ২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১৩, ২ ফেব্রুয়ারি ২০২৬

দেশের বাজারে সোনার দাম কমলো

দেশের বাজারে সোনার দাম কমলো

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ৯২৫ টাকা। এতে এক ভরি ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দাম সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ৪৫ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ১০ হাজার ৫৯৩ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা: ১ লাখ ৭১ হাজার ৯৮৫ টাকা।

বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, গত ৩১ জানুয়ারি রাতে সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করেছিল বাজুস, যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর ছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে প্রায় ২০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল—যার মধ্যে ৬৪ বার বাড়ানো ও ২৯ বার কমানো হয়।

আরও পড়ুন: জানুয়ারিতে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো দেশে

এদিকে, সোনার দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ৩১ জানুয়ারি নির্ধারিত দাম অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়