News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০২, ৩০ জানুয়ারি ২০২৬

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমলো ১৪,৬০০ টাকা

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমলো ১৪,৬০০ টাকা

ফাইল ছবি

বাংলাদেশের বাজারে দীর্ঘ সময় ধরে টানা পাঁচবার বৃদ্ধি পাওয়ার পর স্বর্ণের দাম অবশেষে কমেছে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার দাম দুই লাখ ৭১ হাজার ৩৬৩ টাকায় নেমে এসেছে।

এর আগে, ২৯ জানুয়ারি দাম বেড়ে দুই লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম হিসেবে রেকর্ড করা হয়েছিল। নতুন এই দাম ৩০ জানুয়ারি, শুক্রবার, ১০:৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

আরও পড়ুন: একদিনে ভরিতে স্বর্ণের দাম বাড়ল ১৬ হাজার ২১৩ টাকা

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দর কমে যাওয়ায় স্থানীয় বাজারেও দাম কমেছে। আন্তর্জাতিক বাজারেও সোনার দরপতন হয়েছে। স্বর্ণ ও রুপার আন্তর্জাতিক দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি অনুযায়ী, ৩০ জানুয়ারি সকাল পর্যন্ত প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ২০০ ডলারে নেমে এসেছে; যা আগের দিন ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।

দেশের বাজারে নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

স্বর্ণের সঙ্গে রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়