News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৬, ২৬ জানুয়ারি ২০২৬

সঞ্চয়পত্রে বর্তমান সীমা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার: অর্থসচিব 

সঞ্চয়পত্রে বর্তমান সীমা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার: অর্থসচিব 

ছবি: সংগৃহীত

সরকার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বর্তমান সীমা বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। 

সোমবার (২৬ জানুয়ারি) ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানান তিনি ।

অর্থসচিব বলেন, সঞ্চয়পত্র কেনাবেচায় নতুন ধরণের সিদ্ধান্ত নেওয়ার পথে সরকার, যার মধ্যে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে সীমা বৃদ্ধি অন্যতম বিবেচ্য বিষয়।

সেমিনারে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, যদি বন্ড লেনদেন সহজ করা যায়, দেশের বন্ড বাজারের পরিধি ৬ ট্রিলিয়ন টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তিনি আরও উল্লেখ করেন, বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকের ওপর নির্ভরশীল থাকবে না; বিদেশি বিনিয়োগ আকর্ষণ বা বন্ড বাজারে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন হবে।

গভর্নর জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সুদের হার নির্ধারণের ওপর বন্ড বাজারের ভবিষ্যৎ নির্ভর করবে। একক সুদের হার প্রয়োগ করা হলে বন্ড বাজার টেকসই হবে।

আরও পড়ুন: আবারও বাড়ল সোনার দাম

এই নতুন উদ্যোগ দেশের অর্থনৈতিক বাজারে সঞ্চয়পত্র এবং বন্ড খাতের গুরুত্ব বাড়াতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়