News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৫, ২৬ জানুয়ারি ২০২৬

আবারও বাড়ল সোনার দাম

আবারও বাড়ল সোনার দাম

ছবি: সংগৃহীত

শের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৬ জানুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

রবিবার (২৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম নির্ধারণের তথ্য জানায় বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

এদিকে, সোনার পাশাপাশি দেশের বাজারে বেড়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৩২ টাকা। এটিও দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।

আরও পড়ুন: একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাজারে রুপার দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়