সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা
ছবি: সংগৃহীত
টানা ৬ দফা বাড়ানোর পর সাময়িক কমে গেলেও সোনার দাম আবার ঊর্ধ্বমুখী হয়ে দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে দিয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাজুস প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করেছে। এটি কার্যকর হয়েছে দুপুর সোয়া ১২টা থেকে।
নতুন দাম অনুযায়ী: ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য থাকতে পারে।
এর আগে বৃহস্পতিবার রাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশে সোনার দাম ১২ বার সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ৯ বার বাড়ানো হয়েছে এবং ৩ বার কমানো হয়েছে।
আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা বিটিএমএ’র
অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়, যেখানে চলতি বছরে রুপার দাম ৮ দফা সমন্বয় করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








