News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৩, ১৯ জানুয়ারি ২০২৬

 ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৮৬ কোটি ডলার

 ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৮৬ কোটি ডলার

ফাইল ছবি

চলতি বছরের জানুয়ারির প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৮৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২২ হাজার ৭৪০ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

এর মধ্যে শনিবার (১৭ জানুয়ারি) একদিনেই প্রবাসী আয় এসেছে এক হাজার ৯৫২ কোটি টাকা।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের জানুয়ারির প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ১১৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে এ বছর একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৫৬ দশমিক ৩০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৮১২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল এক হাজার ৪৯৬ কোটি ৯০ লাখ ডলার।

আরও পড়ুন: ১৫ বছর প্রচুর পরিমাণে অর্থপাচার করা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা 

এর আগে গত ডিসেম্বর মাসে দেশে প্রবাসী আয় আসে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। যা চলতি ২০২৫–২৬ অর্থবছরের মধ্যে কোনো এক মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ড হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়