News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২২, ২৫ জানুয়ারি ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেছে।  অনুষ্ঠানটি রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ হওয়ার কথা ছিল।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

অনুষ্ঠানে সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি এবং অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদার ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া অনুষ্ঠান পরিচালনা করার কথা ছিল।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠিত হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে।

আরও পড়ুন: সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা

নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার থেকে এসেছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার রূপান্তরের মাধ্যমে ১৫ হাজার কোটি টাকা যোগ হয়েছে। এটি বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে অন্যতম বৃহৎ মূলধন কাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়