সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, দেশে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নতুন হিসাব অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাতে প্রকাশিত বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী অন্যান্য ক্যারেটের সোনার দাম: ২১ ক্যারেটের এক ভরি সোনা ৩ হাজার ৯৬৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৪৪১ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা।
এর আগে, গত ১১ জানুয়ারি ২২ ক্যারেটের সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
আরও পড়ুন: এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণসুবিধা অনুমোদন
এছাড়া রুপার দামও বেড়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী: ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৮ টাকা বাড়িয়ে ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








