News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৫, ৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৬, ৭ জানুয়ারি ২০২৬

‘২০২৬-২৭ অর্থবছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক’

‘২০২৬-২৭ অর্থবছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক’

মো. আবদুর রহমান খান। ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্নও অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হবে।

বুধবার (৭ জানুয়ারি) ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল নিয়ে যে জটিলতা রয়েছে, তা নিরসনে ইতোমধ্যে পরিপত্র জারি করা হয়েছে। যেসব করদাতা কাগজে রিটার্ন জমা দিয়েছেন, সেগুলো সংশ্লিষ্ট সার্কেল থেকে অনলাইনে এন্ট্রি দেওয়া হবে।

তিনি আরও বলেন, এনবিআরের সব কার্যক্রম ধাপে ধাপে সম্পূর্ণ ডিজিটাইজড করা হবে। এতে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত হবে এবং করদাতাদের হয়রানি কমবে। প্রয়োজনে প্রক্রিয়া সহজ করতে আইন সংশোধনও করা হবে।

আরও পড়ুন: ভারত থেকে ১৪৬১ কোটি টাকার ডিজেল আমদানির অনুমোদন

অনলাইন ভ্যাট রিফান্ড ব্যবস্থা সম্পর্কে আবদুর রহমান খান বলেন, নতুন এই মডিউল চালু হওয়ায় করদাতাদের রিফান্ড আবেদন স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় নিষ্পন্ন করা সম্ভব হবে। এখন থেকে রিফান্ড আবেদন বা টাকা পেতে করদাতাদের ভ্যাট অফিসে যেতে হবে না।

তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য বা সহায়তার জন্য করদাতাদের সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়