আগামী একুশে বইমেলা ৭ জানুয়ারি
ফাইল ছবি
আগামী বছরের (২০২৭) অমর একুশে বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জানুয়ারি বইমেলা শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
আরও পড়ুন: সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলার সময় নির্ধারিত হয়।
সর্বশেষ অমর একুশে বইমেলা চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এনডি








