ঢাকায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফাইল ছবি
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
মূলত ভুটান যাওয়ার পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য ঢাকায় এসেছেন ফিফা সভাপতি। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হওয়া ইনফান্তিনোর সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেওয়া হয়েছে।
ইনফান্তিনোর এই সংক্ষিপ্ত সফর ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি আগেই সম্পন্ন করে রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতির সঙ্গে ইনফান্তিনোর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
আরও পড়ুন: আবুধাবিতে ব্যাটিং বিপর্যয়ে হার বাংলাদেশের, ব্যাটারদের দুষলেন তাসকিন
এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ চলাকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ফিফা সভাপতির আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








