News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৯, ৭ মার্চ ২০২১

দুদক কর্মকর্তা আলমগীরের ঘুষ দাবির অডিও চেয়েছেন হাইকোর্ট

দুদক কর্মকর্তা আলমগীরের ঘুষ দাবির অডিও চেয়েছেন হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আলমগীর হোসেনের ঘুষ চাওয়ার অডিও ও কললিস্ট আগামি ৭ দিনের মধ্যে দাখিল করতে গ্রামীন ফোন ও বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 
রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল বেঞ্চে এই বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন।
উল্লেখ্য ঘুষ দাবির অভিযোগ ওঠে মামলার বাদি দুদকের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে। এ পরিপ্রেক্ষিতে অডিও এবং ভিডিও ক্লিপ তলব করে হাইকোর্ট। 
জানা যায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য জানাতে ২০১৯ সালের ৩ মার্চ ঢাকা সদরের সাবেক সাব রেজিস্ট্রার এবং বর্তমানে পিরোজপুরের জেলা রেজিস্ট্রার আব্দুল কুদ্দুস হাওলাদার ও তার স্ত্রী মাহিনুর বেগমকে নোটিশ পাঠিয়েছিল দুদক। দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমের ওই নোটিশের উপযুক্ত জবাব না পেয়ে ২০২০ সালের ২২ অক্টোবর ওই দম্পতির বিরুদ্ধে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে মামলা করে দুদক।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়