চিত্রনায়ক শাহীন আলম মারা গেছেন
চিত্রনায়ক শাহীন আলম আর নেই।
সোমবার রাত ১০টা ৫ মিনিটে মারা গেছেন বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
জায়েদ খান জানান, কিডনি সমস্যা নিয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাহীন আলম। সপ্তাহখানেক ধরে সেখানে ছিলেন তিনি। গত ৬ মার্চ তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। প্রধানমন্ত্রীর কাছে তার পরিবারের তরফ থেকে চিকিৎসা সহায়তাও চাওয়া হয়। কিন্তু এর আগেই চলে গেলেন তিনি।
১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’ ১৯৯১ সালে মুক্তি পায়।
শাহীন আলম অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা।
নিউজবাংলাদেশ.কম/এফএ








