News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩২, ১০ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৩২, ১০ জানুয়ারি ২০২৬

ক্যামেরুনকে হারিয়ে সেমিফাইনালে মরক্কো

ক্যামেরুনকে হারিয়ে সেমিফাইনালে মরক্কো

ছবি: সংগৃহীত

আফ্রিকা কাপ অব নেশন্স (আফকন) কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক মরক্কো। অন্য কোয়ার্টার ফাইনালে মালিকে পরাজিত করে শেষ চার নিশ্চিত করেছে সেনেগাল।

শুক্রবার (১০ জানুয়ারি) রাবাতের প্রিন্স মৌলে আব্দেল্লা স্টেডিয়ামে ৬৪ হাজার দর্শকের সামনে উজ্জীবিত পারফরম্যান্স উপহার দেয় মরক্কো। ম্যাচে প্রথমে দলকে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার ব্রাহিম দিয়াজ। চলতি আফকনে এটি ছিল তার পঞ্চম গোল। দ্বিতীয়ার্ধে ইসমাইল সাইবারির গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এই গোলের মাধ্যমে মরক্কোর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে আফকনের এক আসরে পাঁচ গোল করার কীর্তি গড়েন ব্রাহিম দিয়াজ। পাশাপাশি গত ৫৭ বছরে এই টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে গোল করা একমাত্র খেলোয়াড়ও তিনি।

ম্যাচের ২৬ মিনিটে আশরাফ হাকিমির নেওয়া কর্নার থেকে আয়ুব এল কাবিরের হেডে বল কাছের পোস্টে লেগে ফিরে আসে। সুযোগ কাজে লাগিয়ে দিয়াজ সহজেই বল জালে ঠেলে দেন। এরপর ৭৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল সাইবারি।

আব্দে এজ্জালজুলির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে পিএসভি আইন্দহোভেনের এই মিডফিল্ডার ব্যাকপোস্ট থেকে নিখুঁত শটে জাল খুঁজে নেন।

আরও পড়ুন: আইসিসিকে  বিস্তারিত জানিয়ে বিসিবির বার্তা

এ জয়ের ফলে মরক্কো এখন সেমিফাইনালে মাঠে নামার অপেক্ষায়। বুধবার অনুষ্ঠিত হবে তাদের শেষ চার-এর ম্যাচ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়