News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৫, ৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:২৬, ৫ জানুয়ারি ২০২৬

ভালো খেলেও দলকে জেতাতে পারলেন না সাকিব, চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার

ভালো খেলেও দলকে জেতাতে পারলেন না সাকিব, চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার

ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত আইএলটি২০-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের এমআই এমিরেটস ও ডেজার্ট ভাইপার্স। দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেও সাকিবের দল ৪৬ রানে পরাজিত হয়েছে।

ফাইনালে আগে ব্যাট করতে নেমে ডেজার্ট ভাইপার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। দলের অধিনায়ক স্যাম কারেন অপরাজিত ৭৪ রান করেন (৫১ বল, ৮ চার, ২ ছক্কা)। তার সঙ্গে মিলে ম্যাক্স হোল্ডেন ৩২ বলে ৪১ রান এবং ওপেনার ফখর জামান ১৫ বলে ২০ রান যোগ করেন। শেষ দিকে ড্যান লরেন্স ঝড়ো ব্যাটিং করে ১৫ বলে ২৩ রান করেন।

বোলিংয়ে ফজলহক ফারুকি সেরা, ৪ ওভারে ৩৩ রান খরচা করে ২ উইকেট নেন। আকিল হোসেন এক উইকেট শিকার করেন। সাকিব আল হাসান ১ ওভারে ১০ রান দেন, উইকেট পাননি।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এমআই এমিরেটস ১৮.৩ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন সাকিব আল হাসান (২৮ বল, ৩ চার), অধিনায়ক কাইরন পোলার্ড ২৮ বলে ২৮ রান করেন।

আরও পড়ুন: ভারতে বিশ্বকাপ খেলবে না টাইগাররা, আইসিসিতে চিঠি বিসিবির

ডেজার্ট ভাইপার্স স্যাম কারেনের নেতৃত্বে প্রথমবারের মতো আইএলটি২০ শিরোপা জয় করেছে, চার মৌসুমে তারা ফাইনালে তৃতীয়বারের মতো খেললেও এবারই সফল হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়