News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৭, ২৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:১৭, ২৩ জানুয়ারি ২০২৬

সরস্বতী পূজা আজ

সরস্বতী পূজা আজ

ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ (২৩ জানুয়ারি) উদযাপিত হচ্ছে। বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনায় এই পূজা অনুষ্ঠিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী দেবী শুভ্র রাজহাঁসে চড়ে পৃথিবীতে অবতীর্ণ হন।

পূজার দিনে ভক্তরা অঞ্জলি ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন, শিশুদের হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজনও থাকে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টায় পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজা সহ ৭৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে।

আরও পড়ুন: চলতি বছর হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬৫৮০ বাংলাদেশি

জগন্নাথ হলের পুরো এলাকা সিসি ক্যামেরা ও মেটাল ডিটেক্টরের আওতায় থাকবে। পূজার সঙ্গে দর্শনার্থীদের জন্য শিশু-কিশোরদের বিনোদনের আয়োজন, রাইড, খেলনা ও খাবারের দোকানও রাখা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়