News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৬, ২০ জানুয়ারি ২০২৬

রমজানের সেহরি-ইফতারের চূড়ান্ত সময়সূচি ঘোষণা

রমজানের সেহরি-ইফতারের চূড়ান্ত সময়সূচি ঘোষণা

ফাইল ছবি

২০২৬ খ্রিস্টাব্দ (১৪৪৭ হিজরি) পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশন। 

ফাউন্ডেশন জানায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হবে।

সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি ঢাকায় প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় ৫টা ৫৮ মিনিট নির্ধারণ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন থেকে আরও জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ দূরত্বের হিসাব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা ৯ মিনিট বিয়োগ করে সেহরি ও ইফতার করবেন।

আরও পড়ুন: বুধবার থেকে শাবান মাস, শবে বরাত ৩ ফেব্রুয়ারি

ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকার পাশাপাশি অন্যান্য বিভাগ ও জেলার সেহরি-ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো থেকে প্রকাশ করা হবে।

এর আগে, ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছিল যে, সময়সূচিটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষ মুফতিয়ানে কেরাম দ্বারা চূড়ান্ত করা হয়েছে।

এ বিষয়ে ফাউন্ডেশন আরও জানায়, হিজরি মাস মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চাঁদ দেখা অনুযায়ী সময়সূচি একদিন আগে বা পরে পরিবর্তিত হতে পারে। বর্তমানে মুসলিম বিশ্ব রজব মাস অতিবাহিত করছে এবং রমজানের প্রস্তুতি শুরু করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়