News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩০, ১১ জানুয়ারি ২০২৬

১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট

১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট

ছবি: সংগৃহীত

চলতি বছরের পবিত্র হজ উপলক্ষে হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। 

রবিবার (১১ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সি ও এয়ারলাইনসগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ চূড়ান্ত তারিখ জানানো হয়েছে।

এবারের হজ যাত্রায় হজযাত্রী ও হজ এজেন্সিগুলোর জন্য বেশ কিছু নতুন নির্দেশনা জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী, হিজরি ১৪৪৭ সালের হজে কোনো এজেন্সি ইচ্ছামতো একবারে সব হজযাত্রী পাঠাতে পারবে না। প্রতিটি এজেন্সিকে তাদের মোট যাত্রীর অন্তত ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে পাঠাতে হবে।

এছাড়া প্রথম ও শেষ পর্যায়ের ফ্লাইটে টিকিট ইস্যুর হার ৩০ থেকে ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সীমার কম বা বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে স্পষ্ট করে জানানো হয়েছে চিঠিতে।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, এবার একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। জেদ্দা ও মদিনা বিমানবন্দরে যাত্রীচাপ সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন: ঢাকাস্থ বাহাই অফিসে প্রতিদিনের জীবনে মানবাধিকার বিষয়ক আলোচনা

আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া হজ ফ্লাইট কার্যক্রম নির্বিঘ্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সংশ্লিষ্ট তিনটি সংস্থাকে দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়