ঢাকাস্থ বাহাই অফিসে প্রতিদিনের জীবনে মানবাধিকার বিষয়ক আলোচনা
ছবি: সংগৃহীত
বাংলাদেশে ঢাকাস্থ বাহাই পাবলিক অ্যাফেয়ার্স অফিসে 'মানবাধিকার: আমাদের প্রতিদিনের আবশ্যক’ শিরোনামে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) মানবাধিকার বিষয়ক এই আলোচনা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার কর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বাহাই সম্প্রদায়ের জন্য জাতীয় স্বীকৃতি ও কার্যকরী ব্যবস্থার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।
তিনি উল্লেখ করেন যে, রাষ্ট্রের উচিত নাগরিকদের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, সংখ্যাগরিষ্ঠ মানবাধিকার ধারণায় নাগরিকদের আবদ্ধ করে না রাখা।
সব মানুষের মানবাধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: থাকেন গুহায়, ১২ বছর কথা না বলার প্রতিজ্ঞা রঞ্জিত সাধুর!
অর্থোপেডিক সার্জন ও সামাজিক পরিবর্তনের সক্রিয় সমর্থক প্রফেসর ড. পারভিজ শাহিদি মানবাধিকারের ঐতিহাসিক দিক আলোচনা করেন।
তার আলোচনায় মহান সাইরাস কর্তৃক ৫৩৯ খ্রিস্টপূর্বে "মানবাধিকার আহ্বান" বিশেষ করে ধর্মীয় স্বাধীনতা, দাসত্ব উচ্ছেদ, জাতিগত সমতা, ন্যায় ও মর্যাদার বিষয়গুলো তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন, এই বিষয়টিকে একটি ইউটোপিয়া হিসেবে ভুলে যাওয়া হয়েছিল এবং শতাব্দী পরে ১৯৪৮ সালে এটি জাতিসংঘের 'সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে’স্থান পায়।
মানবাধিকারের প্রতি বাহাই দৃষ্টিভঙ্গির আলোচনায় তিনি উল্লেখ করেন, প্রতিটি ব্যক্তি মূলত একটি আধ্যাত্মিক সত্ত্বা, যাকে সৃষ্টা বিভিন্ন প্রতিভা ও ক্ষমতা দিয়েছেন। জীবনের উদ্দেশ্য হলো সমাজ এবং সংশ্লিষ্ট ব্যক্তির কল্যাণের জন্য সেই সম্ভাবনাকে সঠিকভাবে উপলব্ধি করা।
বাহাই লেখনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, "পৃথিবী একটি এবং একই পরিবেশ এটিকে পরিবেষ্টিত করে রেখেছে। সৃষ্টিকর্তা এর মানব বাসিন্দাদের জন্য কোন বিভেদ তৈরি করেননি।"
এছাড়া আলোচনায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








