News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১০, ২৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:১০, ২৬ এপ্রিল ২০২৬

গুলশানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতাদের বৈঠক

গুলশানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতাদের বৈঠক

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর শীর্ষ নেতারা।

শনিবার (২৫ এপ্রিল) রাতে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির-এর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাত ৯টার দিকে তা শেষ হয়।

বৈঠক শেষে ছাত্রদল নেতারা গণমাধ্যমকে জানান, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন তাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।

আরও পড়ুন: ‘যারা বিদেশে ছিলেন বিপ্লব না হলে তারা দেশে আসার কল্পনাও করতেন না’

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশান কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাত পৌনে ১০টার দিকে কার্যালয় ত্যাগ করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়