ঈদে মিলতে পারে টানা ১০ দিনের ছুটি
ছবি: সংগৃহীত
সরকার আসন্ন ঈদুল ফিতরের ছুটি আরও বাড়ানোর চিন্তা-ভাবনা করছে। চলতি বছর ২১ মার্চ ঈদুল ফিতর, যার সঙ্গে ১৯, ২০, ২২ ও ২৩ মার্চ সংযুক্ত রয়েছে। ফলে বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি নির্ধারিত আছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদিত হলে ২৪ ও ২৫ মার্চও সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে ২৬ মার্চের সরকারি ছুটি এবং ২৭-২৮ মার্চের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা একটানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








