প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল মো. জিয়াউল হক, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রী কোস্টগার্ডের দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবেলায় তাদের জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ দেন।
আরও পড়ুন: বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বাহরাইনের রাজার শোক
সাক্ষাতের সময়ে কোস্টগার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী এই উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








