বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বাহরাইনের রাজার শোক
ছবি: সংগৃহীত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হামাদ বিন ইসা আল খলিফা। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ শোকবার্তা পাঠান।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন এবং রাজার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।
টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এ ঘটনায় সহযোগিতার জন্য বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
উল্লেখ্য, এর আগে সোমবার বিকেলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হয়। সূত্র: বাসস
নিউজবাংলাদেশ.কম/এসবি








