News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০১, ২ মার্চ ২০২৬

বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ প্রধান বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমাননের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার কোন দল পাচ্ছে এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেই সনদের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। এ লক্ষ্যে দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মৌখিক ও সরাসরি সাক্ষাতে ডেপুটি স্পিকার পদ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্পিকার নির্বাচনের দিনই যেন ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারেন সেই আহ্বানও জানানো হয়েছে।

আরও পড়ুন: ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার

উচ্চকক্ষ গঠনের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। তবে জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার সদিচ্ছা থেকেই এ প্রস্তাব দিয়েছে। যদিও সাংবিধানিকভাবে সরকারি দল চাইলে স্পিকার ও ডেপুটি স্পিকার দুই পদই নিতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়