ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল
ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
রবিবার (১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ২০ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএমপির পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হয়েছে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি তিনি অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ উল্লেখ করেন।
আরও পড়ুন: সংসদে রাষ্ট্রপতির ভাষণ রোধে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








