News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৫, ২ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৪৫, ২ মার্চ ২০২৬

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করতে আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম–এর সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রাজধানীর সড়ক ও গণপরিবহন ব্যবস্থার বর্তমান পরিস্থিতি এবং চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সেতুমন্ত্রী। সবকিছু পর্যালোচনা করে জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

এ সময় তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়ে রাজধানীতে নারী যাত্রীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়