News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৫, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:৪৬, ১৪ জানুয়ারি ২০২৬

১৭ জানুয়ারি থেকে ভোট পর্যবেক্ষণে মাঠে থাকছে ইইউ প্রতিনিধি দল

১৭ জানুয়ারি থেকে ভোট পর্যবেক্ষণে মাঠে থাকছে ইইউ প্রতিনিধি দল

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৭ জানুয়ারি থেকে বাংলাদেশের সারাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে। এরা নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং নির্বাচনী ফলাফল সংক্রান্ত তথ্য মূল দলের কাছে রিপোর্ট করবেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা। সাক্ষাতে অংশ নেন ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল নেগি ও ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেনকা। তারা মিশনের কাঠামো ও কার্যপরিধি সম্পর্কে অধ্যাপক আলী রীয়াজকে অবহিত করেন।

এছাড়া, নির্বাচনের আগে ভোটগ্রহণ, ভোটগণনা ও ফলাফল প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের পর্যবেক্ষণ মিশন নির্বাচনী প্রক্রিয়ার উপর তথ্যভিত্তিক, সামগ্রিক ও নিরপেক্ষ মূল্যায়ন উপস্থাপন করবে। নির্বাচনের পর ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে এবং একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

আরও পড়ুন: ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে

অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ইইউর পর্যবেক্ষণ মিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়