News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩১, ১০ জানুয়ারি ২০২৬

রাজধানীতে গ‍্যাসের চাপ স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে

রাজধানীতে গ‍্যাসের চাপ স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে

ছবি: সংগৃহীত

রাজধানীতে গ‍্যাসের চাপ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

এতে বলা হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে চার ইঞ্চি ব্যাসের ভাল্ভটি নতুন ভাল্ভ দিয়ে প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। তবে নেটওয়ার্কে গ‍্যাসের চাপ পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

আ.লীগের কিছু সন্ত্রাসীর জামিনের দায় বিচারপতিদের: আইন উপদেষ্টা

এর আগে সকালে এক বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছিল, রাজধানীর মিরপুর রোডে গণভবনের সম্মুখে চার ইঞ্চি গ্যাসের পাইপলাইনের ব্যাসের ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হয়েছে। এই লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ রেখে চাপ সীমিত করা হয়েছে।

ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়