পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত
ফাইল ছবি
সীমানা জটিলতার কারণে পাবনার দুটি আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখছে নির্বাচন কমিশন।
শুক্রবার (৯ জানুয়ারি)নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।
তিনি জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটের কার্যক্রম বন্ধ থাকবে।
হাইকোর্টের রায়ের পর, পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছিল। তবে ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটি স্থগিত করে দেয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব নিরাপত্তা উপদেষ্টার
এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ নির্দেশ দেন, বাদী ‘লিভ টু আপিল’ করার অনুমতি পাওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








