News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫০, ৭ জানুয়ারি ২০২৬

পুলিশ প্রশাসনে ১৪ শীর্ষ কর্মকর্তার রদবদল

পুলিশ প্রশাসনে ১৪ শীর্ষ কর্মকর্তার রদবদল

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সিআইডির ডিআইজি এস এম ফজলুর রহমানকে একই পদে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে এপিবিএনে, এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নুরকে ডিএমপির উপকমিশনার পদে পদায়ন করা হয়েছে। নোয়াখালীর পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন হেডকোয়ার্টার্সে এবং পিটিসি খুলনার পুলিশ সুপার সোমা হাপাংকে ময়মনসিংহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভোটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে ডিএমপির অতিরিক্ত কমিশনারে এবং ডিএমপির যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার পদে পদায়ন করা হয়েছে। এছাড়া এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে একই শাখায় ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম অঞ্চলে নৌপুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন এবং এসবির বিশেষ পুলিশ সুপার মাহফুজা লিজাকে পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) পুলিশ সুপার হিসেবে পুনঃনিয়োগ করা হয়েছে। এছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ারকে পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) সুপারনিউমারারি পুলিশ সুপার এবং এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ও রেলওয়ে পুলিশ সুপার সাইফুল হককে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পুনঃনিয়োগ করা হয়েছে। এ দুটি পদায়নের পূর্ববর্তী রদবদলের আদেশ বাতিল করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই পদোন্নতি ও রদবদল পুলিশ প্রশাসনের কার্যক্রমকে আরও সুসংহত ও দক্ষ করার লক্ষ্যে করা হয়েছে। বিশেষভাবে সিআইডি, ডিএমপি ও বিশেষ শাখার কর্মকর্তাদের নতুন দায়িত্ব প্রদান পুলিশের সামগ্রিক পরিচালনায় সমন্বয় ও কর্মদক্ষতা বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়