ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপিল শুনানি শুরু ১০ জানুয়ারি
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আগামী ১০ জানুয়ারি থেকে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট–২) এ শুনানি অনুষ্ঠিত হবে।
রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা–২ -এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাছাই শেষ হওয়ার পরবর্তী পাঁচ দিনের মধ্যে ইসিতে আপিল দায়ের করতে পারবেন। আপিল আবেদন এক সেট মূল কাগজপত্র ও ছয় সেট ছায়ালিপি (ফটোকপি) মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে।
ইসি সুবিধার্থে সারা দেশকে ১০টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক বুথ স্থাপন করেছে। সংশ্লিষ্ট অঞ্চলের প্রার্থীরা নির্ধারিত বুথে আপিল জমা দিতে পারবেন।
নোটিশ অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে শুনানি শুরু হবে। আপিল নম্বর অনুযায়ী শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তারিখগুলো হলো ১০ জানুয়ারি: আপিল নম্বর ১-৭০, ১১ জানুয়ারি: আপিল নম্বর ৭১-১৪০, ১২ জানুয়ারি: আপিল নম্বর ১৪১-২১০, ১৩ জানুয়ারি: আপিল নম্বর ২১১-২৮০, ১৪ জানুয়ারি: আপিল নম্বর ২৮১-৩৫০, ১৫ জানুয়ারি: আপিল নম্বর ৩৫১-৪২০, ১৬ জানুয়ারি: আপিল নম্বর ৪২১-৪৯০, ১৭ জানুয়ারি: আপিল নম্বর ৪৯১-৫৬০ এবং ১৮ জানুয়ারি: আপিল নম্বর ৫৬১ থেকে অবশিষ্ট সব।
রায়ের অনুলিপি বিতরণ শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এ ছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।
শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। ১০–১২ জানুয়ারি শুনানির রায় ১২ জানুয়ারি, ১৩–১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬–১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।
আরও পড়ুন: যাচাই-বাছাই শেষে নির্বাচনে বৈধ প্রার্থী ১৮৪২, বাতিল ৭২৩
নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতি ও আপিলের সংখ্যা অনুযায়ী সময়সূচি পরিবর্তন হতে পারে। শুনানির সময় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তার প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








