News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ৩ জানুয়ারি ২০২৬

দেশজুড়ে শীতের দাপট, জানুয়ারিতে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা

দেশজুড়ে শীতের দাপট, জানুয়ারিতে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা

ছবি: সংগৃহীত

দেশজুড়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি জানুয়ারি মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ হতে পারে, যার মধ্যে তীব্র শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১ জানুয়ারি) প্রকাশিত আবহাওয়া অফিসের মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। এ সময় দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা ৮–১০ ডিগ্রি থেকে ৬–৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এছাড়া এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যেখানে তাপমাত্রা ৬–৮ ডিগ্রি থেকে নেমে ৪–৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, চলতি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন: ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর অনুমতি পেল বিমান

এছাড়া জানুয়ারি মাসে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদীর অববাহিকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে। কখনও কখনও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়