News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৮, ৩ মার্চ ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ যারা টিকিট সংগ্রহ করছেন, তারা আগামী ১৩ মার্চ ভ্রমণ করতে পারবেন।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।

ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। যাত্রীদের টিকিট সংগ্রহ সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ‘মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার’

যাত্রীরা রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। এ জন্য একবার রেজিস্ট্রেশন করলেই হবে। আগে রেজিস্ট্রেশন করা থাকলে শুধু লগইন করেই টিকিট কেনা যাবে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়