News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

দুর্নীতি করলে চাকরি যাবে, হবে মামলাও: আইনমন্ত্রী

দুর্নীতি করলে চাকরি যাবে, হবে মামলাও: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতিতে জড়িত থাকলে শুধু চাকরি হারাবেন না, তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সংবিধানে উল্লেখিত ১৩৩টি বিল ও সংশ্লিষ্ট অধ্যাদেশ বাস্তবায়নে সরকার কাজ করছে এবং পর্যায়ক্রমে সেগুলো কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ঈদে ভাড়া বাড়ালেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

সরকার আইনসম্মত উপায়ে ফ্যাসিবাদী শক্তির বিচার করতে দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়