News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ঈদে ভাড়া বাড়ালেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

ঈদে ভাড়া বাড়ালেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

ছবি: সংগৃহীত

সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে ঈদে কোনো ধরনের ভাড়া বৃদ্ধি করা যাবে না। যারা এ নির্দেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জে টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত নদীবন্দর মাছঘাট টার্মিনাল ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আমরা আশা করি ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। যেসব জায়গায় যানজট বা ব্যত্যয় ঘটতে পারে, সেখানে যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থা এবার তৎপর থাকবে এবং সবকিছু সুন্দরভাবে বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

শীতলক্ষ্যা নদীর দূষণের বিষয়ে মন্ত্রী জানান, পরিবেশ মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করা হবে এবং নদী দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপগুলো দ্রুত নেওয়া হবে।

আরও পড়ুন: ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী 

এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়