News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী 

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ছুটির দিনেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর তেজগাঁওয়ে অবস্থিত তার কার্যালয়ে উপস্থিত হন  প্রধানমন্ত্রী । তিনি কার্যালয়ের দপ্তর প্রধান, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।

প্রধানমন্ত্রী এই সভায় অধীনস্থ দপ্তরের প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন: পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

এছাড়া বিকেলে তিনি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়