News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় একটি করে ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড’ চালু করছে সরকার। আগামী ১০ মার্চ বগুড়ায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড চালু করতে গঠিত কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় নারীদের স্বাবলম্বী করতে প্রতি কার্ডের বিপরীতে আড়াই হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রথম পর্যায়ে দেশের ১৪টি উপজেলায় এই কার্ড প্রদান করা হবে। ১০ মার্চ বগুড়ায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করবেন।

এদিকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, বিএনপির নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী প্রাথমিকভাবে ১৪টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ড বাছাই করা হয়েছে। ১০ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে কর্মসূচি শুরু হবে। পরবর্তী সময়ে দেশের প্রতিটি উপজেলাকে এই সুবিধার আওতায় আনা হবে।

আরও পড়ুন: রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প

মন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সার্বজনীন করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়