News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

জেদ্দায় ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জেদ্দায় ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ছবি: সংগৃহীত

সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবের জেদ্দা পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তিনি ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) সচিবালয়ে ফিলিস্তিন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ওআইসির নির্বাহী কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের ফিলিস্তিন ইস্যুতে অবস্থান অটুট থাকার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানান উপস্থিত নেতৃবৃন্দ।

আরও পড়ুন: ডিএমপি কমিশনার পদে অন্তর্বর্তী দায়িত্বে মো. সরওয়ার

উল্লেখ্য, আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদে সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়