ডিএমপি কমিশনার পদে অন্তর্বর্তী দায়িত্বে মো. সরওয়ার
ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণে পদত্যাগপত্র জমা দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৮তম কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তির মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছিল।
আরও পড়ুন: সংশোধনীতে ‘হ্যাঁ’ ভোট কমলো প্রায় ১০ লাখ, `না` ভোট ১ লাখ
বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী অতিরিক্ত আইজিপি থাকাকালে ২০১৬ সালের নভেম্বর মাসে চাকরিচ্যুত হন। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার তাকে পুনর্বহাল করে। এরপর ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








