বনশ্রীতে স্কুলছাত্রী লিলি হত্যা, হোটেলকর্মী মিলন আটক
ছবি: সংগৃহীত
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৬) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দিগ্ধ হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১২ জানুয়ারি) সকালে র্যাব সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বাগেরহাট সদর থানা এলাকায় র্যাব-৩ ও র্যাব-৬ যৌথ অভিযানে মিলনকে আটক করা হয়।
ঘটনা ঘটে গত শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে। বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’ নামে একটি বাসায় নিহত লিলির মরদেহ পাওয়া যায়। নিহত ফাতেমা আক্তার লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, লিলি হবিগঞ্জ জেলার লাখাই থানার বামৈন গ্রামের সজীব মিয়ার কন্যা। পরিবারের সঙ্গে তিনি খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী প্রধান সড়কের এল ব্লকের প্রীতম ভিলার একটি বাসায় ভাড়া থাকতেন।
আরও পড়ুন: শীতের প্রকোপে চুয়াডাঙ্গায় দুর্ভোগে নিম্নআয়ের মানুষরা
রবিবার (১১ জানুয়ারি) সকালে লিলির পরিবার মিলনকে প্রধান আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করে। খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, বনশ্রীর ওই বাসা ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








