News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৫, ১১ জানুয়ারি ২০২৬

কর পরিশোধ করা যাবে বিকাশের মাধ্যমে

কর পরিশোধ করা যাবে বিকাশের মাধ্যমে

ছবি: সংগৃহীত

এখন থেকে বিকাশ লিমিটেড উদ্ভাবিত অনলাইন মার্চেন্ট ওয়ালেটের মাধ্যমে এনবিআরের e-TDS সিস্টেমের এর সাহায্যে উৎসে কর এবং অর্থ বিভাগের A-Challan সিস্টেমের মাধ্যমে মূসক পরিশোধ করা যাবে।

বিকাশের এ সেবাটির উদ্বোধন করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

জাতীয় রাজস্ব বোর্ডের e-TDS সিস্টেম থেকে A-Challan সিস্টেম- এ মোবাইল ব্যাংকিং মাধ্যম বিকাশের লার্জ ভ্যালু ট্রানজেকশান সেবার উদ্বোধন করা হয়েছে। 

রবিবার দুপুর ১২টায় সেবাটির উদ্বোধন করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

আরও পড়ুন: ইন্টারনেটের ৩ গুণ গতি বাড়িয়ে নতুন প্যাকেজ ঘোষণা বিটিসিএলের

এনবিআরের সদস্য (ভ্যাট নীতি) আজিজুর রহমান বলেন, “আগে এ চালানের মাধ্যমে ৩ লাখ টাকা পর্যন্ত কর পরিশোধ করা যেত। এখন বিকাশের মাধ্যমে সীমাহীন কর পরিশোধ করা যাবে।” 

সদস্য (আয়কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ বলেন, “আজ অটোমেশনে এনবিআর আরো এক ধাপ এগিয়ে গেলো।”

বিকাশের ফাইন্যান্স কন্ট্রোলার আরিফুর রহমান বলেন, “একটি পেমেন্ট করতে দুই মিনিটের বেশি সময় লাগে না। ব্যাংক হিসাব ও মোবাইল ওয়ালেট থেকে করের এ টাকা পরিশোধ করা যাবে। বাংলাদেশ ব্যাংক দিনে দুই বার করের এসব টাকা ব্র্যাক ব্যাংক থেকে কেটে নেয়।” 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়