News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৪, ৫ জানুয়ারি ২০২৬

দেশে পরপর দুইবার  ভূমিকম্প, ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশকের আশঙ্কা

দেশে পরপর দুইবার  ভূমিকম্প, ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশকের আশঙ্কা

ফাইল ছবি

অল্প সময়ের ব্যবধানে পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে। 

সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি এবং মাত্র ৩০ সেকেন্ড পর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের কম্পন বাংলাদেশের পাশাপাশি ভারতের আসাম রাজ্যেও অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এবং কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে ইউএসজিএস প্রথম ভূমিকম্প দুটির মাত্রা ৫.৪ ও ৫.২ দেখায়, পরে তা সংশোধন করে ৫.২ ও ৪.৯ করা হয়। তবে পলাশ জানান, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২ এবং দ্বিতীয়টির মাত্রা ৫.৪। দ্বিতীয় ভূমিকম্পটি ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায় সংঘটিত হয় এবং উভয়ের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

মোস্তফা কামাল পলাশ বলেন, ৫.৪ মাত্রার ভূমিকম্পকে মধ্যম মাত্রার ভূমিকম্প হিসেবে ধরা হয়। এর ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলের সক্রিয় ফল্ট লাইনে আফটারশক অনুভূত হতে পারে।

আরও পড়ুন:  নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি

এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়