News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৫, ৪ জানুয়ারি ২০২৬

পররাষ্ট্র উপদেষ্টা-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

পররাষ্ট্র উপদেষ্টা-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলাপকালে দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রবিবার (৪ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। 

মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন এবং সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হন।

আরও পড়ুন: সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ

এছাড়া তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনার বিষয়ে মতবিনিময় করেন এবং উদ্ভূত পরিস্থিতিতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়