এনইআইআর পদ্ধতি বন্ধ থাকবে ৩ মাস: ডিসি মাসুদ
পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। ফাইল ছবি
পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি আগামী ৩ মাস বন্ধ থাকবে।
রবিবার (৪ জানুয়ারি) মোবাইল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানান তিনি।
ডিসি মাসুদ আলম জানান, মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের এই বিশেষ পদ্ধতিটি আগামী ৩ মাস স্থগিত থাকবে। ব্যবসায়ীদের সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে এই স্থগিতাদেশের সুনির্দিষ্ট কারণ বা পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: সরকারি মূল্যে এলপি গ্যাস কেনার নিশ্চয়তা দিতে পারছে না বিইআরসি
উল্লেখ্য, এনইআইআর পদ্ধতির মাধ্যমে দেশে ব্যবহৃত মোবাইল ফোনের আইএমইআই নম্বর নিবন্ধিত থাকে, যা অবৈধ বা চোরাই হ্যান্ডসেট শনাক্ত করতে ব্যবহৃত হয়। আগামী ৩ মাস এই সেবাটি বন্ধ থাকার ফলে মোবাইল বাজারে কী ধরণের প্রভাব পড়বে, তা নিয়ে ব্যবসায়ী মহলে আলোচনা শুরু হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








